কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ এ ০৮:৫৪ PM
কন্টেন্ট: পাতা
যৌথ উদ্যোগ
এনডব্লিউপিজিসিএল প্রযুক্তিগত ও আর্থিক সমন্বয় অর্জনের জন্য বেশ কয়েকটি যৌথ উদ্যোগ কোম্পানি গঠন করেছে, যার অন্যতম উদ্দেশ্য হলো দ্রুত প্রকল্প অর্থায়ন এবং দেশে সরাসরি বিদেশী বিনিয়োগ নিশ্চিত করা। উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশী বিনিয়োগ নিশ্চিত করার জন্য মূলত কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে এনডব্লিউপিজিসিএল নিম্নোক্ত জয়েন্ট ভেঞ্চার কোম্পানিসমূহ (জেভিসি) গঠন করে:
১) বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিসিপিসিএল) (এনডব্লিউপিজিসিএল এবং সিএমসি, চায়নার একটি যৌথ উদ্যোগ)
২) সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড (এসএনডব্লিউপিসিএল) (এনডব্লিউপিজিসিএল, মেসার্স সেম্বকর্প ইউটিলিটিজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর এবং সেম্বকর্প বাংলাদেশ হোল্ডিং প্রাইভেট লিমিটেডের একটি যৌথ উদ্যোগ)
৩) বাংলাদেশ-চায়না রিনিউএবল এনার্জি কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিসিআরইসিএল) (এনডব্লিউপিজিসিএল এবং সিএমসি, চায়নার একটি যৌথ উদ্যোগ)
এনডব্লিউপিজিসিএল-এর জয়েন্ট ভেঞ্চার কোম্পানিসমূহ কর্তৃক স্থাপিত বিদ্যুৎ কেন্দ্র সমূহ নিম্নরূপ:
১) সিরাজগঞ্জ ৪০০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র (৪র্থ ইউনিট) (সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড)
২) পায়রা ১৩২০ মেঃওঃ তাপ বিদ্যুৎ কেন্দ্র (১ম পর্যায়) (বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড)
৩) সিরাজগঞ্জ ৬৮ মেঃওঃ সোলার পার্ক (বাংলাদেশ-চায়না রিনিউএবল এনার্জি কোম্পানি লিমিটেড)
৪) পাবনা ৬৪ মেগাওয়াট সোলার পার্ক (বাংলাদেশ-চায়না রিনিউএবল এনার্জি কোম্পানি লিমিটেড)